গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home International ভোটের বাংলাদেশেও ভাতার রাজনীতি

    ভোটের বাংলাদেশেও ভাতার রাজনীতি

    0
    68
    ছবি সৌজন্যে :ফেসবুক

    ভোট বৈতরণী পেরতে ভাতার রাজনীতিতে পা রাখতে চলেছে বাংলাদেশ।‌ এই মুহূর্তে সে দেশের রাজনীতিতে অন্যতম দল বিএনপি তাদের নির্বাচনী ইস্তাহারে ঘোষণা করেছে, ক্ষমতায় এলে তারা প্রতি মাসে দরিদ্র পরিবারগুলিকে আড়াই হাজার টাকা করে সহায়তা দেবে।

    প্রয়োজনে নগদ‌ অর্থের পরিবর্তে সমমূল্যের নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীও পরিবারগুলি পেতে পারে।শুক্রবার ঢাকার একটি পাঁচতারা হোটেলে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপি তাদের ইস্তাহার প্রকাশ করেছে। দলের দুই নেতা মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ইস্তাহার প্রকাশ করে জানিয়েছেন,বিএনপি’র ঘোষণাপত্র নিছক ঘোষণা নয়। বাংলাদেশকে নতুনভাবে গড়ে তুলতে এই ঘোষণাপত্র কার্যকর করবে দল।উল্লেখ্য,দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন কাটিয়ে গত বছর ২৫ ডিসেম্বর তারেক রহমান দেশে ফিরেছেন।

    সেদিন দলের  সভায় খালেদা জিয়ার পুত্র তারিখ ঘোষণা করেছিলেন,আই হ্যাভ এ প্ল্যান। তখন থেকেই জল্পনা শুরু হয়েছিল তারেকের পরিকল্পনা কী। রাজনৈতিক মহলের খবর, বাংলাদেশে বিগত সরকারগুলি বিভিন্ন শ্রেণি পেশার মানুষের জন্য নগদ ভাতার ব্যবস্থা করলেও এই প্রথম সামগ্রিকভাবে সমস্ত জাতি-ধর্ম-সম্প্রদায় নির্বিশেষে প্রতিমাসে ভাতা দেওয়ার ব্যবস্থা চালু হতে পারে বিএনপি ক্ষমতায় এলে।