চিংড়িঘাটায় মেট্রো দেরি, রাজ্যকে তোপ অশ্বিনীর

0
61
ছবি  সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
কলকাতায় অরেঞ্জ লাইন তথা চিংড়িঘাটা মেট্রোর কাজ কবে শেষ হবে? বিজেপির রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্যের প্রশ্নের উত্তরে ফের বিস্ফোরক জবাব দিয়েছে রেল মন্ত্রক।
প্রশ্নোত্তরে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব লিখিতভাবে জানিয়েছেন, বেলেঘাটা থেকে গৌরকিশোর ঘোষ স্টেশন পর্যন্ত চিংড়িঘাটা ক্রসিংয়ে মেট্রোর কাজের সমস্যা হচ্ছে কারণ ১০ মাস ধরে ছাড়পত্র দিচ্ছে না রাজ্য সরকার! প্রয়োজন মাত্র তিনটি রাতে ৮ ঘণ্টার জন্য যান চলাচল সাময়িকভাবে অন্যত্র সরিয়ে দেওয়া। এমনকি, কলকাতা পুলিশের কথা মতো যান চলাচলের জন্য বিকল্প রাস্তার ব্যবস্থা করা হয় ২০২৫ সালের ফেব্রুয়ারিতে।
তবু সমস্যার সমাধান হয়নি। এর আগেও এ বিষয়ে রাজ্য সরকারকেই দায়ী করেন রেলমন্ত্রী। তাঁর অভিযোগ ছিল, মেট্রোর কাজের গতি থমকে গিয়েছে রাজ্য সরকারের জন্য! পাশাপাশি পরিসংখ্যান দিয়ে এ-ও দাবি করেন, নরেন্দ্র মোদীর জমানায় কলকাতা মেট্রোর সম্প্রসারণ অগ্রগতি পেয়েছে।