ম্যানইউর স্থায়ী কোচের দৌড়ে জিদান

0
121
ছবি সৌজন্যে : এক্স

ম্যানচেস্টার ইউনাইটেডে স্থায়ী কোচ খোঁজার আলোচনা আবারও তুঙ্গে। অন্তর্বর্তী কোচ মাইকেল ক্যারিক সিজন শেষে দায়িত্ব ছাড়লে ক্লাবটির সম্ভাব্য কোচ হিসেবে উঠে এসেছে জিনেদিন জিদানের নাম।

 প্রাক্তন রিয়াল মাদ্রিদ কোচকে ওল্ড ট্রাফোর্ডে দেখার স্বপ্ন দেখছেন ক্লাবটির প্রাক্তন ডিফেন্ডার ওয়েস ব্রাউন।রুবেন আমোরিমের বিদায়ের পর চলতি সিজনে ক্যারিক দায়িত্ব নেওয়ার পর কিছুটা স্থিতি ফিরেছে ইউনাইটেডে। টানা তিন জয়ে দল আবার আত্মবিশ্বাস পাচ্ছে। তবে বোর্ড এখনো দীর্ঘমেয়াদি সমাধানের কথা ভাবছে।সে তালিকায় বরাবরের মতোই আলোচনায় আছেন জিদান।২০২১ সালে দ্বিতীয় দফায় রিয়াল মাদ্রিদ ছাড়ার পর থেকে কোচিংয়ে নেই ফরাসি কিংবদন্তি।এই সময়ের মধ্যে ইউরোপের বেশ কয়েকটি বড় ক্লাবের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তিনি।ধারণা করা হয়, বিশ্বকাপের পর ফ্রান্স জাতীয় দলের দায়িত্ব নেওয়ার অপেক্ষায় ছিলেন জিদান। তবে সেই সম্ভাবনা আপাতত বাস্তবায়িত না হওয়ায় প্রিমিয়ার লিগে কাজ করার আগ্রহ তৈরি হতে পারে বলে মনে করছেন অনেকে। সাক্ষাৎকারে ইউনাইটেডের প্রাক্তন ডিফেন্ডার ওয়েস ব্রাউন বলেছেন, ইউনাইটেডে বড় নামের কোচ অনেক এসেছে। জিদানকে এখানে দেখতে খুব চান। তবে শেষ পর্যন্ত বিষয়টা ব্যক্তিত্ব আর কাঠামোর ওপর নির্ভর করে। তাঁর মতে, জিদানের মতো একজন কোচ ড্রেসিংরুমে স্বাভাবিকভাবেই কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পারবেন।অন্যদিকে,ক্যারিক নিজেও স্থায়ী হওয়ার দাবিদার হয়ে উঠছেন। মাঠের পারফরম্যান্সে সন্তুষ্ট সমর্থকদের বড় একটি অংশ।

ব্রাউনও স্বীকার করেছেন, আমোরিমের সময় পেছনের ঘটনা যা-ই হোক, ক্যারিক আপাতত দায়িত্ব সামলাতে পেরেছেন ভালোভাবেই। বলেছেন, সমর্থকদের বেশিরভাগই বলবে, ক্যারিক যথেষ্ট ভালো কাজ করছে,থাকার মতোই কাজ।