অগ্নিমিত্রার বিরুদ্ধে স্বাধিকারভঙ্গের নোটিস প্রস্তাব, তপ্ত বিধানসভা

0
54
ছবি সৌজন্যে : নিজস্ব

অগ্নিমিত্রা পালের সংখ্যালঘু মন্তব্যে শনিবারও উত্তপ্ত রইল বিধানসভা। বিধানসভায় বিজেপি বিধায়কের বিরুদ্ধে নিন্দাপ্রস্তাব আনেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।

নিন্দা প্রস্তাবের পাশাপাশি অগ্নিমিত্রা পালের বিরুদ্ধে স্বাধীকারভঙ্গের নোটিসের প্রস্তাব দিতেই উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভা। বিজেপি বিধায়করা বিক্ষোভ দেখাতে থাকেন। ঘটনার প্রতিবাদে বিধানসভা থেকে ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা। বিজেপির অভিযোগ অগ্নিমিত্রা পালের বিরুদ্ধে অন্যায়ভাবে স্বাধীকারভঙ্গের নোটিসের প্রস্তাব আনা হয়েছে।

বাজেটে মাদ্রাসার বরাদ্দ বাড়ানোয় ক্রিমিনাল সংখ্যালঘুদের রক্ষা করা রাজ্য সরকারের একমাত্র কাজ বলে মন্তব্য করেছিলেন অগ্নিমিত্রা পাল। প্রতিবাদ করে ফিরহাদ হাকিম অগ্নিমিত্রা পালকে ক্ষমা চাইতে বলেন। এরপরেই উত্তপ্ত হয়ে উঠেছিল বিধানসভা অধিবেশন।