গ্রাম থেকে শহর
News & Much More

25 C
Kolkata
25 C
Kolkata
More
    Home North 24Pgs বাদুড়িয়াকাণ্ডে ২ তৃণমূল কর্মী চিহ্নিত, রিপোর্ট তলব কমিশনের

    বাদুড়িয়াকাণ্ডে ২ তৃণমূল কর্মী চিহ্নিত, রিপোর্ট তলব কমিশনের

    0
    57
    ছবি সৌজন্যে : নিজস্ব

    বাদুড়িয়ায় বিডিও অফিসে নির্বাচনী আধিকারিকদের হেনস্থার ঘটনায় ২জন তৃণমূল কর্মীকে চিহ্নিত করা হয়েছে। বিডিও অফিসে থাকার কথা স্বীকারও করেছেন দুই তৃণমূল নেতা শাহনওয়াজ মণ্ডল, আশিক বিল্লা।

    যদিও তাঁদের দাবি জীবিতদের মৃত দেখানোর প্রতিবাদ করতে সাধারণ মানুষের সঙ্গে তাঁরাও গিয়েছিলেন। তাঁদের আরও দাবি এসআইআর-এ যাদের শুনানি হয়েছে এমন ব্যক্তিদের মৃত দেখিয়ে ফর্ম ৭ পূরণ করে বিডিও অফিসে জমা দিচ্ছে বিজেপি। এদিকে বিডিও অফিসে হামলার ঘটনায় এই ঘটনায় ইতিমধ্যে জেলা নির্বাচনী আধিকারিকের থেকে রিপোর্ট তলব করেছে সিইও দফতর। এদিকে ঘটনার ভিডিও পোস্ট করে শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন বাদুড়িয়ায় বিডিও অফিসে তাণ্ডব চালিয়েছে তৃণমূল। তাঁর কথায় রাজ্যে যে আইনশৃঙ্খলা নেই এটা অনেক আগেই প্রতিষ্ঠিত।

    কিন্তু এসআইআর আবহে রাজ্য সরকার জেনে বুঝে আইনশৃঙ্খলা লাটে তুলে দিয়েছে যাতে তৃণমল নেতাকর্মীদের ভোটার তালিকায় বেনো জল ঢুকাতে ও অবৈধ ভোটারদের স্বার্থ রক্ষা করার জন্য যে বেআইনি কার্যকলাপ করতে হবে তাতে যেন কোনও বাধা বিপত্তির সম্মুখীন না হতে হয়।