
শেষ অধিবেশনে বেনজির ঘটনার সাক্ষী থাকল বিধানসভা। বাজেট অ্যাপ্রোপিয়েশন বিল নিয়ে আলোচনার সময় স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত ঘিরে তৈরি হয়েছে অস্বস্তিকর পরিস্থিতি।
বক্তৃতা চলাকালীন মাইক বন্ধ করে দেওয়াকে কেন্দ্র করে বিক্ষোভের কারণে অধিবেশন কক্ষ ত্যাগ করেন নিজের ঘরে চলে যান পরিষদীয়মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। পরে সেই ক্ষোভ প্রশমিত করতে স্বয়ং স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তাঁর ঘরে গিয়ে বৈঠক করেছেন। বিধানসভার ইতিহাসে কোনও মন্ত্রীর ঘরে স্পিকারের গিয়ে কথা বলার ঘটনা কার্যত নজিরবিহীন। জানা গিয়েছে বাজেট অ্যাপ্রোপ্রিয়েশন বিল নিয়ে আলোচনায় নাম ছিল না শোভনদেবের। আবাসনমন্ত্রী অরূপ বিশ্বাসের অনুরোধে তাঁকে চার মিনিট সময় বরাদ্দ করেন স্পিকার।
মন্ত্রী অরূপ বিশ্বাস অধ্যক্ষকে মন্ত্রী শোভনদেরেকে পর্যাপ্ত সময় দেওয়ার অনুরোধ করেন। তারপরেও মাইক বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। অধ্যক্ষ স্পষ্ট জানিয়ে দেন তাঁর ওপর চাপ সৃষ্টি না করতে।








