গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home International বাংলাদেশে ভোট শান্তিতে হবে তো?

    বাংলাদেশে ভোট শান্তিতে হবে তো?

    0
    67
    ছবি  সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    বাংলাদেশে আসন্ন নির্বাচনে অশান্তির আশঙ্কা করছে বিভিন্ন দেশ। সতর্ক আমেরিকাও। আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে ভোট হবে। নির্বাচনের সময় সহিংস বা উগ্রপন্থী হামলা ঘটতে পারে বলে মনে করেছে আমেরিকা।

    দুষ্কৃতীদের নজর থাকতে পারে বিভিন্ন ধর্মীয় স্থানে, এমন সম্ভাবনার কথাও উল্লেখ করেছে তারা। বাংলাদেশে থাকা মার্কিন নাগরিকদের ইতিমধ্যে সতর্ক করে দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। উদ্ভূত পরিস্থিতিতে ভারতীয় দূতাবাস এবং বিভিন্ন উপদূতাবাসের সব কর্মীর পরিবারকে বাংলাদেশ থেকে দেশে ফিরে আসার পরামর্শ দিয়েছে। সাম্প্রতিক ঘটনাবলির প্রেক্ষিতে এই উদ্বেগ একেবারে অমূলক নয়। এদিকে,শেখ হাসিনার সরকারের পতনের প্রায় দেড় বছর পর আবার অশান্ত বাংলাদেশ। ২০২৪ সালের জুলাই-অগস্ট মাসকে যদি হিংসার প্রথম পর্ব বলা যায়, তবে গত বছরের ডিসেম্বর থেকে শুরু হয়েছে তার দ্বিতীয় পর্ব। ওসমান হাদির হত্যাকাণ্ড দিয়ে যার শুরু। ফের দিকে দিকে খুন, গণসন্ত্রাসের ঘটনা চলছে। নির্ধারিত দিনে নির্বাচন আদৌ হবে কি না, নির্বাচন করার মতো পরিবেশ রয়েছে কি না, সে প্রশ্নও উঠতে শুরু করেছে বাংলাদেশেরই বিভিন্ন মহল থেকে। তবে শেষপর্যন্ত ভোট হচ্ছে।হচ্ছে, কিন্তু অশান্তির আশঙ্কা বুকে বয়েই। গত মাসের শেষ দিকেও একটি খুনের ঘটনা ঘটে গিয়েছে।এদিকে,নির্বাচনের আগে হিংসাশ্রয়ী ঘটনা বাংলাদেশে নতুন নয়। গত পাঁচটি সংসদ নির্বাচনে অন্তত ১৬৫ জনের মৃত্যু হয়েছে। আহত ব্যক্তির সংখ্যা ৩ হাজার ৬৫৭ জন।

    বর্তমান পরিস্থিতিতে সেই আশঙ্কা আরও কয়েক গুণ বেড়েছে। নির্বাচন কমিশন ভোট ঘোষণা করার ২৪ ঘণ্টার মধ্যেই গুলিবিদ্ধ হন নির্বাচনের সম্ভাব্য প্রার্থী তথা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। কয়েক দিন পর ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে মৃত্যু হয় তাঁর। সেই ঘটনার পরই নতুন করে অশান্ত হয়ে ওঠে বাংলাদেশের নানা এলাকা। ঘটতে থাকে একটার পর একটা হত্যাকাণ্ড।