গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home International ভেনেজুয়েলার নির্বাচন এ বছরই : মাচাদো

    ভেনেজুয়েলার নির্বাচন এ বছরই : মাচাদো

    0
    47
    ছবি  সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা ও শান্তিতে নোবেলজয়ী মারিয়া কোরিনা মাচাদো বলেছেন, তিনি বিশ্বাস করেন চলতি বছরের শেষের দিকে তার দেশে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।

    এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেছেন। মাচাদো বলেছেন, তাঁরা বিশ্বাস করেন, হাতে গণনা করা ভোটের মাধ্যমে একটি বাস্তব ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া ৯ থেকে ১০ মাসের মধ্যে সম্পন্ন করা যেতে পারে। তবে সেটি নির্ভর করে কখন থেকে শুরু করা হচ্ছে তার ওপর।এদিকে মাচাদোর দল দাবি করেছে, ভেনেজুয়েলার ২০২৪ সালের নির্বাচনে তারা ৭০ শতাংশ ভোট পেয়েছিল। গত মাসে আমেরিকার হাতে ভেনেজুয়েলার দীর্ঘদিনের নেতা নিকোলাস মাদুরো আটক হওয়ার পর তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তার শীর্ষ কূটনীতিক ও মার্কিন আইনপ্রণেতাদের সঙ্গেও কথা বলেন। মাচাদো বলেছেন, তাঁদের একটি বৈধ নেতৃত্ব রয়েছে, যার পক্ষে বিপুল জনসমর্থন আছে এবং তাঁদের সশস্ত্র বাহিনীও গণতন্ত্রে রূপান্তরের পক্ষে রয়েছে।এদিকে জানুয়ারিতে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন, তিনি মাচাদোকে কোনোভাবে যুক্ত করার বিষয়টি বিবেচনা করছেন,যদিও তিনি ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে সমর্থন দিয়ে যাচ্ছেন।

    মাচাদো জানিয়েছেন, নির্বাচন প্রক্রিয়া নিয়ে তিনি এখনো প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সরাসরি কথা বলেননি।এর মধ্যে,২৮ জানুয়ারি কংগ্রেসে এক শুনানিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আইনপ্রণেতাদের বলেন,ভেনেজুয়েলার নতুন নেতৃত্ব ওয়াশিংটনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের দিকে এগোচ্ছে। ওই দিনই পরে তিনি মাচাদোর সঙ্গে সাক্ষাৎ করেন।