
তৃণমূল কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্য-র লাথিতে বৃদ্ধের মৃত্যুর অভিযোগের ঘটনায় অর্জুন সিং-র নেতৃত্বে বিজেপির বিক্ষোভে রণক্ষেত্র পরিস্থিতির সৃষ্টি হয়েছে বারাকপুরের চিড়িয়া মোড়ে। এরপরই পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তি বেঁধে যায়।
সোমবার দুপুরে চিড়িয়ামোড় অবরোধ করেছেন বিজেপির সমর্থকরা। বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে বি টি রোড। গান্ধীমূর্তির পাদদেশে অবস্থান করছেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং, শীলভদ্র দত্তের। কঠোর শাস্তি না হওয়া পর্যন্ত অবরোধ চলবে বলে দাবি করেছেন অর্জুন সিং। ফাঁসির দাবি জানিয়ে স্লোগান দিচ্ছেন বিজেপি সমর্থকরা। এদিকে, আদালতের সামনে কার্যত রণক্ষেত্রের চেহারা নিয়েছে। রবিবার তুলসী অধিকারী নামে এক ৮১ বছরের বৃদ্ধের মৃত্যুতে কাউন্সিলর রবীন ভট্টাচার্যের বিরুদ্ধে অভিযোগ ওঠে। তাঁকে লাথি মারার অভিযোগ ওঠে। ঘটনার পর সন্ধ্যায় ঘটনাস্থলে যান বিধায়ক পার্থ ভৌমিক। তিনি জানান, তৃণমূল থেকে ৬ বছরের জন্য সাসপেন্ড করা হচ্ছে রবীনকে। ঘটনাটি খুবই মর্মান্তিক বলেও উল্লেখ করেন বিধায়ক। রাতেই গ্রেফতার করা হয় ওই কাউন্সিলরকে। এদিকে, তৃণমূল কংগ্রেসের আমলে মহাজঙ্গলরাজে পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতি সত্যিই শিহরণ জাগানোর মতো!
বাড়ির পাশে অবৈধ নির্মাণের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে উত্তর ২৪ পরগনায় এক স্থানীয় তৃণমূল কাউন্সিলরের লাথিতে নির্মমভাবে প্রাণ হারালেন এক বৃদ্ধ! প্রশ্ন একটাই, মমতা বন্দ্যোপাধ্যায় আশ্রিত খুনি গুণ্ডা-মাফিয়াদের হাতে আর কত প্রাণ গেলে এই সন্ত্রাসের রাজনীতির পরিসমাপ্তি হবে?







