গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home National গুরুতর অসুস্থ শরদ পাওয়ার , ভর্তি পুণের হাসপাতালে 

    গুরুতর অসুস্থ শরদ পাওয়ার , ভর্তি পুণের হাসপাতালে 

    0
    50
    ছবি সৌজন্যে : এক্স

    গুরুতর অসুস্থ মহারাষ্ট্রের বর্ষীয়ান রাজনীতিবিদ তথা ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি এনসিপি প্রধান শরদ পাওয়ার। তাঁকে পুনের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

    বেশ কয়েকদিন ধরেই এনসিপি প্রধান জ্বর ও সর্দি-কাশিতে ভুগছিলেন। তার সঙ্গে শ্বাসকষ্টও শুরু হয় তাঁর। অবস্থার অবনতি হওয়ায় সোমবার তড়িঘড়ি তাঁকে বারামতীর বাড়ি থেকে পুণের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁকে পরীক্ষা নিরীক্ষা করছে চিকিৎসকের একটি দল।

    তবে আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। চিকিৎসকেরা পরিস্থিতির উপর কড়া নজর রাখছেন। জানা যাচ্ছে , দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছেন তিনি। প্রসঙ্গত, নব্বইয়ের দশকে শরদ পাওয়ার  ক্যানসার আক্রান্ত হয়েছিলেন। তাঁর মুখে ক্যানসারের সংক্রমণ ধরা পড়েছিল। আমেরিকা এবং ভারতে একাধিক অস্ত্রোপচারের পর তা সেরে গিয়েছে।