গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Kolkata উচ্চমাধ্যমিকে পরীক্ষকের অভাব : চিরঞ্জীব 

    উচ্চমাধ্যমিকে পরীক্ষকের অভাব : চিরঞ্জীব 

    0
    71
    ছবি সৌজন্যে : নিজস্ব
    উচ্চমাধ্যমিক পরীক্ষা পরিচালনার জন্য অভাব রয়েছে পরীক্ষকের। সাংবাদিক বৈঠক করে এমনটাই জানিয়েছেন  উচ্চ মাধ্যমিকের শিক্ষা সংসদ চিরঞ্জীব ভট্টাচার্য।
    তিনি বলেছেন, প্রায় সাত লক্ষ পরীক্ষার্থী এই পরীক্ষায় বসছে। কিন্তু পরীক্ষা পরিচালনার জন্য অভাব রয়েছে পরীক্ষকের। তাই প্রাথমিক শিক্ষকদের ডাকার কথা ভাবা হয়েছে। সিদ্ধান্ত হয়েছে, চতুর্থ সেমেস্টারে পরীক্ষাকক্ষে ২০ জন পরীক্ষার্থী পিছু একজন পরিদর্শক রাখা হবে। এ জন্য প্রায় সাড়ে ৩৫ হাজার পরিদর্শক প্রয়োজন। চিরঞ্জীব বলেছেন, প্রয়োজন হলে মাধ্যমিক এমনকি প্রাথমিক স্তরে থেকে শিক্ষকদের দায়িত্ব দেওয়ার নির্দেশিকা প্রতি বছরই থাকে। এ বছর এসআইআর আবহে অনেক শিক্ষকই ব্যস্ত। তাঁদের কাছে সঠিক তথ্যও নেই। তাই শিক্ষক পেতে কোনও সমস্যা হলে তা বিকাশ ভবনের তরফে দেখা হবে বলে জানানো হয়েছে।
    তবে ইতিমধ্যেই তাঁরা প্রাথমিক শিক্ষকদের যাতে পরিদর্শক-পরীক্ষক হিসাবে নিয়োগ করা যায়, সে জন্য আবেদন করেছেন বলে জানিয়েছেন চিরঞ্জীব। পাশাপাশি, সেন্টার ইনচার্জেরও প্রয়োজন রয়েছে।