গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Sports হার দিয়ে শুরু ইতালির বিশ্বকাপ যাত্রা

    হার দিয়ে শুরু ইতালির বিশ্বকাপ যাত্রা

    0
    79
    ছবি সৌজন্যে : এক্স

    আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে অভিষেক ম্যাচেই হার দিয়ে শুরু হলো ইতালির বিশ্বকাপ যাত্রা। কলকাতার ইডেন গার্ডেন্সে স্কটল্যান্ডের বিপক্ষে ৭৩ রানের বড় ব্যবধানে পরাজিত হয়েছে নবাগত দলটি।

    প্রথমে ব্যাট করে স্কটল্যান্ড নির্ধারিত ২০ ওভারে তোলে ২০৭ রান। লক্ষ্য তাড়া করতে নেমে ইতালি শুরুতেই চাপে পড়ে এবং শেষ পর্যন্ত ১৬.৪ ওভারে ১৩৪ রানে গুটিয়ে যায়।স্কটল্যান্ডের বোলারদের নিয়ন্ত্রিত ও আক্রমণাত্মক বোলিংয়ের সামনে ইতালির ব্যাটিং লাইনআপ বারবার ভেঙে পড়ে।ইতালির পক্ষে লড়াই করেন বেন মানেন্তি। তিনি ৩১ বলে ৫২ রানের ঝকঝকে ইনিংস খেলেন। হ্যারি মানেন্তি ৩৭ রান এবং জেজে স্মাটস ২২ রান যোগ করলেও, অন্য ব্যাটাররা তেমন প্রতিরোধ গড়ে তুলতে পারেননি।দলের অধিনায়ক ওয়েন ম্যাডসেন কাঁধে চোট পাওয়ায় ব্যাটিংয়ে নামতে না পারায় চাপ আরো বেড়ে যায়।এর আগে স্কটল্যান্ডের হয়ে ব্যাট হাতে জর্জ মানসি ছিলেন দুর্দান্ত। তিনি ৫৪ বলে ৮৪ রান করেন এবং দলের বড় সংগ্রহের ভিত গড়ে দেন। শেষদিকে ব্র্যান্ডন ম্যাকমুলেন ও মাইকেল লিস্কের ঝোড়ো ব্যাটিং স্কোরবোর্ডে রান আরো বাড়িয়ে দেয়।

    বল হাতে মাইকেল লিস্ক চার ওভারে ১৭ রান দিয়ে চারটি উইকেট নিয়ে স্কটল্যান্ডের জয়ের নায়ক হন। এই জয়ের মাধ্যমে স্কটল্যান্ড টুর্নামেন্টে গুরুত্বপূর্ণ আত্মবিশ্বাস পেলেও, ইতালির জন্য প্রথম বিশ্বকাপের শুরুটা হয়ে থাকল হতাশার।