গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home National ফের গগৈর পাক যোগ নিয়ে বিস্ফোরক হিমন্ত , পাল্টা গগৈ

    ফের গগৈর পাক যোগ নিয়ে বিস্ফোরক হিমন্ত , পাল্টা গগৈ

    0
    66
    ছবি  সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    কংগ্রেস সাংসদ গৌরব গগৈকে ফের ‘পাক এজেন্ট’ বলে আক্রমণ করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। অন্যদিকে, হিমন্ত বিশ্বশর্মাকে পালটা তোপ দেগে গৌরব গগৈ বলেছেন, পুরোটাই একটা ফ্লপ রাজনৈতিক নাটক।
    আমার সন্তানদেরও রেহাই দেওয়া হচ্ছে না। এবার আমি আইনি পদক্ষেপ নেব। হিমন্ত বিশ্বশর্মার দাবি, কংগ্রেস সাংসদের ভ্রমণ নিয়ে যথেষ্ট অসঙ্গতি রয়েছে। গগৈ নিজেই জানিয়েছেন তক্ষশিলা ইসলামাবাদে নয়, রাওয়ালপিন্ডি জেলায় অবস্থিত। গগৈয়ের পাকিস্তান ভিসায় যদি স্পষ্টভাবে শুধু লাহোর, ইসলামাবাদ ভ্রমণের অনুমতি থাকে, তাহলে তিনি কীভাবে তক্ষশীলা পরিদর্শন করলেন?  পাকিস্তানের অভিবাসন নিয়ম অনুযায়ী, বিশেষ অনুমোদন ছাড়া ভিসা-নির্ধারিত শহরগুলির বাইরে ভ্রমণের অনুমতি দেওয়া হয় না। পাল্টা কংগ্রেস সাংসদ বলেন, হিমন্ত সিট রিপোর্টটি উদ্ধৃত করেছিলেন, তা গত ছয় মাস ধরে হিমঘরে পড়েছিল। কারণ, আমার পাক-যোগ প্রমাণে তারা ব্যর্থ।
    অসমের মুখ্যমন্ত্রীর গোটা অভিযোগকে তিনি একটা ‘ফ্লপ রাজনৈতিক নাটক’ বলেও অভিহিত করেছেন। উনি এত নিচে নেমে গিয়েছেন যে আমার সন্তানদেরও ছাড়ছেন না। আমরাও তাঁর সন্তানদের সম্পর্কেও জানি। প্রত্যেকে জানে। কিন্তু আমরা তাঁর পরিবারকে কোনওদিন রাজনীতিতে টেনে আনিনি। আমি আইনি পদক্ষেপ নেব।