গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home Hooghly ‘ধর্ষণে অন্তঃসত্ত্বা প্রতিবেশিনী’, তৃণমূল নেতাকে মার

    ‘ধর্ষণে অন্তঃসত্ত্বা প্রতিবেশিনী’, তৃণমূল নেতাকে মার

    0
    519
    ছবি সৌজন্যে : নিজস্ব
    প্রতিবেশী তরুণীকে দিনের পর দিন যৌন নির্যাতনের অভিযোগ তৃণমূলের এক নেতার বিরুদ্ধে। প্রথমে সালিশিসভায় বসে সমাধানের চেষ্টা হয়।
    সেখানে অভিযুক্তকে বেধড়ক মারধর করেন ক্ষিপ্ত প্রতিবেশীরা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে থানায় নিয়ে যায় পুলিশ। সোমবার এ নিয়ে তীব্র চাপানউতর হুগলির চণ্ডীতলায় এলাকায়। স্থানীয় সূত্রে খবর, অভিযুক্ত তৃণমূলের পঞ্চায়েত সদস্য। তিনি এক প্রতিবেশী তরুণীকে একাধিক বার ধর্ষণ করেন বলে অভিযোগ। ওই তরুণী সন্তানসম্ভবা হয়ে পড়ার পরে বিষয়টি লোক জানাজানি হয়। তার পর অভিযুক্তকে নিয়ে সমাধানে বসেন স্থানীয়েরা। কিন্তু সালিশি সভায় উত্তেজিত হয়ে তৃণমূল নেতাকে মারধর করেন স্থানীয়েরা। খবর যায় থানায়। চণ্ডীতলা থানার পুলিশ তৃণমূল নেতাকে উদ্ধারের চেষ্টা করে। কিন্তু পুলিশের হাত থেকে টেনে এনে অভিযুক্তকে পেটানো হয়।
    দীর্ঘ প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।