নোবেলজয়ী নার্গিস মোহাম্মদিকে ৭ বছরের কারাদণ্ড

0
106
ছবি  সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

নোবেল শান্তি পুরস্কারজয়ী নার্গিস মোহাম্মদিকে সাত বছরের কারাদণ্ড দিয়েছে ইরানের আদালত। তাঁর আইনজীবী ও সমর্থকদের তরফে এই খবর জানানো হয়েছে।

ফেব্রুয়ারির শুরুতে অনশনে বসেন নার্গিস। এই পরিস্থিতিতে তাঁর আইনজীবী মোস্তাফা নিলি জানাচ্ছেন, বেশ কয়েকটি অভিযোগে একাধিক সাজা শোনানো হয়েছে নার্গিসকে। যদিও ইরান প্রশাসন এখনও এই নিয়ে মুখ খোলেনি।নার্গিসের আইনজীবী আরও জানিয়েছেন, ষড়যন্ত্র ও যোগসাজশ-এর অপরাধে ৬ বছরের জেল এবং প্রোপাগান্ডা ছড়ানোর অপরাধে আরও দেড় বছরের কারাবাসের সাজা শোনানো হয়েছে নার্গিসকে। এর সঙ্গে দু’বছরের ভ্রমণ নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে। উল্লেখ্য, ৫৩ বছর বয়সি সমাজকর্মী নার্গিস মোহাম্মদিকে একাধিকবার হেনস্তা করেছে ইরানের প্রশাসন। সব মিলিয়ে মোট ১৫ বার গ্রেপ্তার হয়েছেন নার্গিস। দীর্ঘদিন ধরে মানবাধিকার আন্দোলনের সঙ্গে যুক্ত তিনি। গত প্রায় দুই দশকে বহু সময়ই তাঁর কেটেছে কারাগারে। গত ডিসেম্বরে ফের গ্রেপ্তার হন নার্গিস মোহাম্মদি।

তাঁকে গ্রেপ্তার করেছে ইরানের পুলিশ এবং নিরাপত্তা বাহিনী। তাঁর সংস্থা নার্গিস ফাউন্ডেশন-এর দাবি, মাশহাদ শহরে আইনজীবী খোসরু আলিকোরদিকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন নার্গিস মোহাম্মদি। সেখান থেকেই মারধর করার পর ২০২৩ সালে নোবেল শান্তি পুরস্কারজয়ীকে গ্রেপ্তার করেছে ইরানের নিরাপত্তা বাহিনী। এই তথ্য প্রকাশ্যে আসার পর নিন্দায় সরব হয় গোটা বিশ্ব।