চাঁদে ঘাঁটি তৈরি করবে স্পেসএক্স: মাস্ক

0
109
ছবি  সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

দীর্ঘদিনের স্বপ্ন মঙ্গল জয় আপাতত কিছুটা সরিয়ে রেখে এখন পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদকে কোম্পানিটির নিকটবর্তী লক্ষ্য হিসেবে বেছে নিয়েছে স্পেসএক্স।ইলন মাস্ক বলেছেন,কোম্পানির নিকটবর্তী সময়ের বিভিন্ন লক্ষ্যে পরিবর্তন এনেছে তারা।

এখন পৃথিবীর প্রতিবেশি গ্রহ মঙ্গলে বসতি স্থাপনের চেয়ে চাঁদে স্ব-বর্ধনশীল এক শহর তৈরির দিকে বেশি গুরুত্ব দিচ্ছে কোম্পানিটি।মার্কিন এই ধনকুবের বলেছেন, মঙ্গলের তুলনায় চাঁদে লক্ষ্য পূরণ করা অনেক দ্রুত ও সহজসাধ্য। নিজের সোশ্যাল মিডিয়ায় এক্স-এ মাস্ক দাবি করেছেন,১০ বছরেরও কম সময়ে চাঁদে এ কাজ সম্পন্ন করবে স্পেসএক্স, যেখানে মঙ্গলে একই ধরনের শহর তৈরিতে ২০ বছরের বেশি সময় লেগে যেতে পারে। এমন পদক্ষেপ মহাকাশ কোম্পানিটির জন্য বড় ধরনের পরিবর্তন।পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কম হওয়া ও ঘন ঘন রকেট পাঠানোর সুযোগ থাকায় চাঁদে প্রাথমিক এক মডেল বা ,প্রুফ অফ কনসেপ্ট করতে পারার বিষয়টি অপেক্ষাকৃত সহজ বলে দাবি মাস্কের।

তবে স্পেসএক্স প্রতিষ্ঠাতা মাস্ক এমন সব উচ্চাকাঙ্ক্ষী সময়সীমা দেওয়ার জন্য পরিচিত, যা অনেক সময় বাস্তবে রূপই পায়নি। যেমন, ২০১৭ সালে তিনি বলেছিলেন, ২০২৪ সালের মধ্যেই মঙ্গল গ্রহের একটি ঘাঁটি প্রথম বসতি স্থাপনকারীদের জন্য প্রস্তুত হয়ে যাবে, যা আজও হয়নি।