নির্বাচনে জঙ্গি হামলার আশঙ্কা নেই : বাহারুল 

0
85
ছবি  সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
বাংলাদেশের সাধারণ নির্বাচনে জঙ্গি হামলার আশঙ্কা না থাকলেও, পুরোপুরি ভাবে হামলার আশঙ্কা উড়িয়েও দিছেন না পুলিশ মহাপরিদর্শক আইজিপি বাহারুল আলম।
তিনি বলেছেন, নির্বাচনে জঙ্গি হামলার তীব্র আশঙ্কা বোধ করছেন না, আবার হামলার আশঙ্কা উড়িয়েও দিছেন না। তাঁরা সবরকম ভাবে নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা করার ব্যবস্থা রেখেছেন। রাজধানী ঢাকায় পুলিশ হেডকোয়ার্টার্স মিডিয়া সেন্টারে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেছেন। আইজিপি বলেছেন, তাঁদের মূলত আশঙ্কা ছিল প্রচারের সময় যারা ইলেকশন বিরোধী তারা মনে করে তথাকথিত ডেমোক্রেসি তাদের সঙ্গে মেলে না।
তারা হয়তো কিছু করতে পারে, তবে এমন কোনো ঘটনা ঘটেনি। তাঁরা রিলিফ,জঙ্গি হামলার আশঙ্কা ওইভাবে নেই। বলেছেন আইজিপি বাহারুল আলম। এদিকে,ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল কোনো অবস্থাতেই দীর্ঘায়িত করা হবে না বলে আশ্বস্ত করেছেন নির্বাচন কমিশনের ,ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।