
বাজি বিস্ফোরণে ঝলসে মৃত্যু কমাতে এবার ড্রেস কোড চালু করা হবে। জার্মান সংস্থায় তৈরি ওই পোশাক বাজি কর্মীদের ব্যবহার করার উদ্যোগ নেওয়া হয়েছে।
গ্রিন ফায়ার ক্রাকার্স ম্যানুফ্যাকচারিং ওয়াকার্স ইউনিয়নের তরফে জানানো হয়েছে লক্ষ্মীনারায়ণ ইনোভেশন টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি বা লিটুকে এই উদ্যোগে সামিল করা হয়েছে বুধবার এবং বৃহস্পতিবার বাটানগরে বাজি ব্যবসায়ী এবং কর্মীদের ট্রেনিং দেওয়া হবে। যাতে আগামী দিনে আধুনিক বাজি, যে বাজিতে ধোঁয়া কম থাকবে, শব্দ কম হবে।
পরিবেশবান্ধব তো বটেই এমনকি বাজি ফাটলে যে হিট জেনারেট হয় এই বাজিতে তার থেকে কম হবে। এসবকিছুরই ট্রেনিং দেওয়া হবে। পাশাপাশি বিস্ফোরণে মৃত্যু এড়াতে নতুন ড্রেস কোড তৈরির কথাও ভাবা হচ্ছে। যাতে ঝলসে মৃত্যুর মত ঘটনা কম হয়।
