গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Sports রিয়ালের কোচ হতে ক্লপের ‘শর্ত’

    রিয়ালের কোচ হতে ক্লপের ‘শর্ত’

    0
    52
    ছবি  সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের ডাগআউটে কি ফিরছেন ইয়ুর্গেন ক্লপ? ইউরোপীয় ফুটবলে এমন গুঞ্জন নতুন নয়। বর্তমানে রেড বুল গ্রুপে উচ্চপদে দায়িত্ব পালন করলেও ক্লপকে ঘিরে জল্পনা ক্রমেই বাড়ছে।

    স্প্যানিশ গণমাধ্যমের দাবি, পাঁচটি শর্ত পূরণ হলেই নাকি বার্নাব্যুতে দায়িত্ব নিতে রাজি হতে পারেন প্রাক্তন লিভারপুল কোচ।কিছুদিন আগেই জাবি আলোনসো দায়িত্ব ছাড়ার পর আলভারো আরবেলোয়াকে সান্তিয়াগো বার্নাব্যুর দায়িত্ব দেওয়া হয়েছে।তবে তার চুক্তির মেয়াদ নিয়ে রিয়াল মাদ্রিদ স্পষ্ট কিছু জানায়নি। চুক্তি সিজন শেষে শেষ হচ্ছে না, মানে পুরোপুরি অন্তর্বর্তীকালীনও নয়। তবু রিয়াল মাদ্রিদ ভবিষ্যতের জন্য দরজা খোলা রেখেছে বলেই ধারণা করা হচ্ছে, বিশেষ করে আলোনসোকে বিদায় দেওয়ার পর।এই পুরো কাহিনিতে লিভারপুলের ছায়া স্পষ্ট।আলোনসো, আরবেলোয়া, ক্লপ—তিনজনেরই অ্যানফিল্ডের সঙ্গে যোগ রয়েছে। এমনকি শোনা যাচ্ছে, বর্তমান লিভারপুল কোচ আর্নে স্লট প্রত্যাশিত ফল না পেলে আলোনসো হতে পারেন সম্ভাব্য বিকল্প। ফলে দুই ক্লাবের সম্পর্ক যেন আরো জটিল হয়ে উঠেছে।লিভারপুল ছাড়ার সময় ক্লপ ইঙ্গিত দিয়েছিলেন, হয়তো আর কোনো ক্লাবে কোচিং করবেন না।তবে পেপ গার্দিওেলা প্রকাশ্যে ভবিষ্যদ্বাণী করেছিলেন, ক্লপ একদিন না একদিন ফিরবেনই। কিন্তু প্রশ্ন হলো, এত চাপ ও প্রত্যাশার মাঝে থাকা রিয়াল মাদ্রিদের দায়িত্ব কি তিনি নেবেন? দাবি, পাঁচটি শর্ত পূরণ হলে তবেই ক্লপ দায়িত্ব নিতে পারেন।যার মধ্যে আছে,বর্তমানে ফরাসি ক্লাব লিওঁতে লিয়েনে খেলছেন ব্রাজিলিয়ান তরুণ এনদ্রিক। ক্লপ নাকি তাকে মূল দলে ফেরাতে চান।

    তরুণ এই ফরোয়ার্ডকে ভবিষ্যৎ প্রকল্পের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখছেন জার্মান কোচ।সেইসঙ্গে রক্ষণভাগ মজবুত করতে অন্তত দু’জন নতুন সেন্টার-ব্যাক চান ক্লপ।