গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home Lifestyle রূপচর্চায় নিমপাতা

    রূপচর্চায় নিমপাতা

    0
    70
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল

    ভেষজ উদ্ভিদগুলোর মধ্যে নিম প্রাচীন কাল থেকেই ব্যবহার করে আসছে মানুষ। নিম গাছ সাধারণত ক্রান্তীয় অঞ্চলগুলোতে দেখা যায়, যেমন ভারত, বাংলাদেশের বিভিন্ন জায়গায় নিম গাছ পাওয়া যায়।

    নিম গাছের পাতা, কান্ড, বাকল, ফল, মূল প্রতিটি অংশেরই সমান গুরুত্ব আছে তবে নিম গাছের পাতাটাই বেশি পরিমানে ব্যবহার করা হয়ে থাকে। ত্বকের পরিচর্যা, সৌন্দর্য রক্ষায়, সর্দিকাশি, জ্বর, বিভিন্ন সংক্রমণ, কিডনি, লিভার ইত্যাদির সমস্যায় নিম পাতা বহুল ব্যবহৃত হয়ে থাকে।আসলে,নিম পাতা ফাঙ্গাস ও ব্যাকটেরিয়া বিরোধী। তাই ত্বকের সুরক্ষায় এর জুড়ি নেই। ব্রণের সংক্রমণ হলেই নিম পাতা থেঁতো করে লাগালে ভালো ফল নিশ্চিত। ওদিকে মাথার ত্বকে অনেকেরই চুলকানি ভাব হয়। নিম পাতার রস মাথায় নিয়মিত লাগালে এই চুলকানি কমে, চুল শক্ত হয়, চুলের শুষ্কতা কমে যায় এবং নতুন চুল গজায়।শুধুমাত্র চুলের নয় ত্বকের চুলকানিতেও নিম পাতা বেটে লাগালে উপকার পাওয়া যায়।পাশাপাশি, নিয়মিত নিম পাতার সাথে কাঁচা হলুদ পেস্ট করে লাগালে ত্বকের উজ্জলতা বৃদ্ধি ও স্কিনটোন ঠিক হয়। তবে হলুদ ব্যবহার করলে রোদ এড়িয়ে চলাই ভালো। নিম পাতার চেয়ে হলুদের পরিমাণ  কিন্তু কম হবে। নিমের তেলে প্রচুর ভিটামিন ই এবং ফ্যাটি অ্যাসিড থাকে যা ত্বক এবং চুলের জন্য উপকারী।নিম পাতা সেদ্ধ জল স্নানের জলের সাথে মিশিয়ে নিন। যাদের স্কিন ইরিটেশন এবং চুলকানি আছে তাদের এতে আরাম হবে আর গায়ে দুর্গন্ধের ব্যাপারটাও কমে যাবে আশা করা যায়। এছাড়া,নিম পাতা সেদ্ধ জল বোতলে ভরে ফ্রিজে রেখে দিতে পারেন। কোন ফেস প্যাক পেস্ট করার সময় জলের বদলে এই নিম জল ব্যবহার করতে পারেন।নিমের ডাল যে দাঁতের জন্য উপকারী সে কথা আর বলার অপেক্ষা রাখে না।

    মুখের দুর্গন্ধ ও দাঁতের জীবাণু রোধে এটি বেশ কার্যকরী।সেইসঙ্গে,কাটা ছেড়া বা পোড়া স্থানে নিম পাতার রস ভেষজ ওষুধের মতো কাজ করে।আবার নিম পাতা রোদে শুকিয়ে গুঁড়ো করে রেখে দিতে পারেন। পরবর্তীতে ফেস মাস্ক হিসেবে ব্যবহার করার জন্য।

     

    how-to-use-neem-for-skin-care-routine