গ্রাম থেকে শহর
News & Much More

27.9 C
Kolkata
27.9 C
Kolkata
More
    Home Kolkata পুলিশ কর্তা মনোজ ভর্মার ছেলে সাইবার প্রতারণার শিকার

    পুলিশ কর্তা মনোজ ভর্মার ছেলে সাইবার প্রতারণার শিকার

    0
    79
    ছবি  সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার মনোজ ভর্মার ছেলেই খোদ সাইবার প্রতারণার শিকার হয়েছেন। কলকাতা পুলিশের সাইবার সেলে ২ ফেব্রুয়ারি অভিযোগ দায়ের করেন ডিরেক্টর অফ সিকিউরিটি মনোজ ভর্মার ছেলে পীযূষ ভর্মা।
    তাঁর অভিযোগ দিল্লিতে ভাড়ায় ফ্ল্যাট খুঁজছিলেন। সেই সময় ইউপিআই আইডি ব্যবহার করে পীযূষ ভর্মা টাকা পেমেন্ট করেন। পরে তাঁর অ্যাকাউন্ট থেকে ৩০ হাজার টাকা গায়েব হয়ে যায় বলে অভিযোগ। এরপরেই লালবাজারের সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন পীযূষ। এরপর তদন্তে নেমে ওড়িশা থেকে রাকেশ প্রধানকে গ্রেফতার করে পুলিশ। যদিও রাকেশের দাবি তার অ্যাকাউন্ট ব্যবহার করেছে সঞ্জয় এবং অক্ষয় নামে দিল্লির দুই ব্যক্তি।
    রাকেশকে হেফাজতে নিয়ে এই চক্রে আর কারা জড়িত খতিয়ে দেখছেন তদন্তকারী অফিসাররা।