
মায়ের চোখ দান করেও সপরিবারে জেলে যেতে হয়েছে নদিয়ার সমাজকর্মীকে। অঙ্গীকারপত্রের মাধ্যমেই কর্নিয়া দান করা হয়েছে।
মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ থেকে কর্নিয়া হাতে পাওয়ার সার্টিফিকেটও দেওয়া হয়েছে। অভিযোগ খতিয়ে দেখার আগেই কেন পুলিশ শুধু স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে পরিবারের সদস্যদের গ্রেফতার করেছে তা নিয়ে প্রশ্ন উঠেছে। পুলিশের অতিসক্রিয়তা, সমাজকর্মী শিক্ষক আমির চাঁদ শেখ ও তাঁর পরিবারের সদস্যদের গ্রেফতারির প্রতিবাদে কৃষ্ণনগর কোতয়ালি থানায় বিক্ষোভ দেখায় বিভিন্ন সামাজিক সংগঠন। উল্টো দিকে পুলিশের দাবি অঙ্গীকার পত্রে সবার সই নেই। কোর্টে দেওয়া নথি খতিয়ে দেখেই পদক্ষেপ করা হয়েছে।
বার্ধক্যজনিত কারণে রাবেয়া বিবির মৃত্যু হয় রবিবার দুপুরে। মায়ের মৃত্যুর পর তাঁর কর্নিয়া বিক্রি করে দেওয়ার অভিযোগে ছেলে, মেয়ে সহ পরিবারের ৫ জনকে গ্রেফতার করে পুলিশ।








