
কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ করার আর্জি জানিয়ে নোটিস জমা দিয়েছেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। বৃহস্পতিবার লোকসভায় তিনি ওই নোটিস জমা দেন।
তাঁর অভিযোগ, ভারত-বিরোধী শক্তিগুলির সঙ্গে যোগাযোগ রয়েছে রাহুলের। তাই লোকসভার বিরোধী দলনেতার সাংসদ পদ খারিজ করে সারা জীবনের জন্য তাঁর ভোটাধিকার কেড়ে নেওয়ার আর্জি জানিয়েছেন তিনি।
এই প্রসঙ্গে এখনও রাহুল সরাসরি মুখ না খুললেও জবাব দিয়েছেন বোন প্রিয়াঙ্কা গান্ধী। সংসদ চত্বরে ওয়েনাড়ের এই কংগ্রেস সাংসদ সংবাদমাধ্যমের উদ্দেশে বলেন, বিজেপির যা করার করুক। এর কোনও প্রভাব রাহুলের উপর পড়বে না। নিশিকান্ত বলেছেন, এটা স্বাধিকার ভঙ্গের প্রস্তাব নয়। তিনি এই ধরনের অন্য একটি প্রস্তাব আনার জন্য নোটিস জমা দিয়েছেন।
