গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home National এপস্টিন : কেন্দ্রীয় মন্ত্রী এবং হরদীপ পুরীর ইমেল ‘প্রকাশ্যে’!

    এপস্টিন : কেন্দ্রীয় মন্ত্রী এবং হরদীপ পুরীর ইমেল ‘প্রকাশ্যে’!

    0
    49
    ছবি  সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    যৌন অপরাধী জেফ্রি এপস্টিনের সঙ্গে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরীর ইমেলে কথা হয়েছিল। ৩০ জানুয়ারি আমেরিকার ডিপার্টমেন্ট অব জাস্টিস-এর প্রকাশিত নথিকে ঘিরে এমনই অভিযোগ উঠেছে।
    যে অভিযোগ ঘিরে জাতীয় রাজনীতি তোলপাড়।বৃহস্পতিবারও রাহুলের অভিযোগকে খণ্ডন করে পুরী দাবি করেছেন, তিনি এপস্টিনের সঙ্গে নিজে দেখা করতে চাননি। সেটা করিয়ে দেওয়া হয়েছিল। আমেরিকার ডিপার্টমেন্ট অব জাস্টিস-এর প্রকাশিত নথিতে দাবি করা হয়েছে, ২০১৪ সালের ১৩ নভেম্বর এপস্টিন এবং লিঙ্কডইনের সহ-প্রতিষ্ঠাতা রিড হফম্যানকে ইমেল করেছিলেন হরদীপ সিং পুরী। এর আগে ২০২৪ সালের ২ অক্টোবর এপস্টিনের একটি ইমেলের উত্তরে হফম্যান জিজ্ঞাসা করেছিলেন, হরদীপ কি কাজের লোক? ওই সালেরই ২৪ অক্টোবর পুরী আরও একটি ইমেল করেন।
    প্রকাশিত নথিতে দাবি করা হচ্ছে, পুরী সেখানে এপস্টিনকে জানান যে, তাঁর এক সহযোগীর ভিসার ব্যবস্থা করে দিতে সাহায্য করেছেন যাতে তিনি ভারতে বিয়ের অনুষ্ঠানে হাজির হতে পারেন। ওই নথিতে আরও দাবি করা হয়েছে, ২০১৫ সালের ডিসেম্বরে পুরীর একটি একটি ইমেল ফরোয়ার্ড করেন এপস্টিন। সেখানে নরওয়ের কূটনীতিক তেরিয়ে লারসেনের সঙ্গে সাক্ষাতের জন্য সময় বার করার কথা বলা হয়েছিল।