
মহারাষ্ট্রের পুণেতে পুরুলিয়ার বান্দোয়ানের সুখেন মাহাত-র মৃত্যু নাড়িয়ে দেওয়ার মত ঘটনা। পরিবারের একমাত্র উপর্জনকারীকে খুন করা হয়েছে পুণেতে।
এটা ঘৃণার জন্য খুন ছাড়া অন্য কিছু নয়। ওই তরুণকে তাঁর ভাষা এবং পরিচয় এবং শিকড়ের জন্য অত্যচার করে খুন করা হয়েছে। অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতারি এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন মুখ্যমন্ত্রী। ন্যায়বিচার নিশ্চিত করতে রাজ্য সরকার সবরকম সাহায্য করবে আশ্বস্ত করেছেন মুখ্যমন্ত্রী। এদিকে এই ঘটনায় পরিবারের পাশে থাকতে শুক্রবার পুরুলিয়ার বান্দোয়ানে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
দুপুরে হেলিকপ্টারে পুরুলিয়ায় যাবেন তৃণমূলের সাধারণ সম্পাদক। এরপর সুখেন মাহাত-র পরিবারের সঙ্গে দেখা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
