গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home International বাংলাদেশে সরকার গঠনের পথে বিএনপি, প্রধান  বিরোধী জামাত!

    বাংলাদেশে সরকার গঠনের পথে বিএনপি, প্রধান  বিরোধী জামাত!

    0
    58
    ছবি  সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠনের পথে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জামাত বিরোধী আসনেই।

    ১৭ বছর পর দেশে ফিরলেন এবং জয় করলেন।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নিজে। ২৯৯ টি আসনে ম্যাজিক ফিগার পেরিয়েছে খালেদা জিয়ার দল। সূত্রের খবর , দুটি আসনেই জয় পেয়েছেন তারেক রহমান । সেইসঙ্গে খালেদা জিয়া  এবং শেখ হাসিনার মতো নারীদের প্রাধান্য সরিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীর কুরসিতে বসছেন এক পুরুষ। উল্লেখ্য , জাতীয় সংসদের ৩০০ আসন হলেও ভোট নেওয়া হয়েছে ২৯৯ আসনে। জামায়াতে প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত রাখে বাংলাদেশ নির্বাচন কমিশন। ৫০টি রাজনৈতিক দল ও নির্দল মিলিয়ে ২ হাজার ২৮ জন প্রার্থী। এর মধ্যে মহিলা প্রার্থীর সংখ্যা ছিল ৮৩ জন।বিভিন্ন রাজনৈতিক দলের হয়ে লড়েছেন ১ হাজার ৭৫৫ জন এবং নির্দল হয়ে ২৭৩ জন।

    মহিলা প্রার্থীদের মধ্যে দলের প্রতীকে লড়েছেন ৬৩ জন ও নির্দল ২০ জন। পুরুষ প্রার্থীর মধ্যে দলীয় ১ হাজার ৬৯২ জন এবং নির্দল ২৫৩ জন। ভোটাররা দুটি পৃথক ব্যালট সংসদ ও গণভোট ভোট দিয়েছেন। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী এবার ভোট পড়েছে ৬০.৬৯ শতাংশ। পোস্টাল ব্যালটে ৮০.১১ শতাংশ ভোট পড়লেও বৈধ হয়েছে ৭০.২৫ শতাংশ ভোট।