গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home International মার্চে পরমাণু সমঝোতা না হলে ‘ভয়ংকর’:  ট্রাম্প

    মার্চে পরমাণু সমঝোতা না হলে ‘ভয়ংকর’:  ট্রাম্প

    0
    68
    ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া

    আগামী মার্চেই ইরানের পরমাণু প্রকল্প নিয়ে তেহরানের সঙ্গে ওয়াশিংটন একটি সমঝোতা চুক্তি হবে বলে আশা প্রকাশ করছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

    যদি তা না হয়, তাহলে ভয়ঙ্কর কিছু ঘটবে বলে সতর্কবার্তাও দিয়েছেন তিনি। আমেরিকার প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে এক প্রশ্নের উত্তরে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, তাঁর মনে হয় সামনের মাসে, এমন সময়ের মধ্যেই ইরানের সঙ্গে সমঝোতা চুক্তি হবে।

    তাঁদের অবশ্যই একটি সমঝোতায় পৌঁছাতে হবে। নয়তো যা ঘটবে তা হবে খুব ভয়ঙ্কর। এমনটা চান না, কিন্তু একটা সমঝোতা চুক্তি করতেই হবে এবং এক্ষেত্রে তাদের এগিয়ে আসতে হবে। যদি তারা না এগোয় তাহলে ফের অপারেশন মিডনাইট হ্যামার শুরু হবে এবং এবার এই অপারেশন হবে আরও ভয়াবহ।