
সোশ্যাল মিডিয়ায় ভিউ বাড়ানোর নেশায় প্রাণ হারালেন ফিলিপিন্সে ৫১ বছর বয়সী ফুড ভ্লগার এমা অমিত। বিভিন্ন ধরনের খাবারের স্বাদ নিতে গিয়ে ফিলিপিন্সে পুয়ের্তো প্রিন্সেসার একটি ম্যানগ্রোভ ফরেস্ট থেকে কিছু সামুদ্রিক প্রাণী সংগ্রহ করেন তিনি।
এর মধ্যে ছিল অত্যন্ত বিষাক্ত,ডেভিল কাঁকড়া। সেই কাঁকড়া রান্নার ভিডিও টিকটক ও ফেসবুকে লাইভ করার কয়েক ঘণ্টার মধ্যেই তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন।এ ঘটনার পরে হাসপাতালে তার মৃত্যু হয়। অচেতন অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়া হয়। কিন্তু চিকিৎসকরা তাকে বাঁচাতে পারেননি। কাঁকড়াটি খাওয়ার পরদিন থেকেই এমার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে।
তার ঠোঁট নীল হয়ে যায় এবং তার বারবার খিঁচুনি হচ্ছিল। বিজ্ঞানীদের মতে, ডেভিল কাঁকড়া বা টক্সিক রিফ ক্র্যাব বিশ্বের অন্যতম বিষাক্ত সামুদ্রিক প্রাণী।এর শরীর ও মাংসে স্যাক্সিটক্সিন এবং টেট্রোডোটক্সিন নামক মারাত্মক নিউরোটক্সিন থাকে, যা সাধারণত পটকা মাছের বিষে পাওয়া যায়।এই বিষ রান্না করলে বা উচ্চ তাপেও নষ্ট হয় না।
