গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home National প্রধানমন্ত্রীর দফতরের নতুন ভবন ‘সেবাতীর্থ’ উদ্বোধন

    প্রধানমন্ত্রীর দফতরের নতুন ভবন ‘সেবাতীর্থ’ উদ্বোধন

    0
    100
    ছবি সৌজন্যে : এক্স

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের দফতরের ঠিকানা বদল করলেন। এখন থেকে আর সাউথ ব্লকে থাকছে না, প্রাইম মিনিস্টার অফিস বা পিএমও।

    শুক্রবার সেন্ট্রাল ভিস্তায় তিন ভবনবিশিষ্ট নতুন কমপ্লেক্সের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদী, যার পোশাকি নাম,সেবাতীর্থ। উদ্বোধনের পরই নতুন অফিস থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী। সই করেছেন এমন কিছু ফাইলে, যার ফলে দেশের নারী, কৃষক এবং যুবকেরা উপকৃত হবেন বলে মত প্রশাসনিক মহলের। শুধু তা-ই নয়, দুর্ঘটনায় আহত ব্যক্তিদের চিকিৎসা সংক্রান্ত নতুন প্রকল্পের নথিতে স্বাক্ষর করেছেন প্রধানমন্ত্রী।সেবাতীর্থ নামাঙ্কিত নতুন কমপ্লেক্সে পিএমও ছাড়া আরও দুই ভবন থাকবে।সেই দুই ভবনে থাকবে ক্যাবিনেট বা মন্ত্রিসভার সচিবালয় এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের দফতর।পাশাপাশি, আনুষ্ঠানিক উদ্বোধন হয়,কর্তব্য-১ এবং কর্তব্য-২ নামে দুই ভবনেরও।সেখানে কেন্দ্রীয় অর্থ, প্রতিরক্ষা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, কর্পোরেট, শিক্ষা, সংস্কৃতি, আইন ও বিচার, তথ্য ও সম্প্রচার, কৃষি ও কৃষক কল্যাণ, সার ও রসায়ন এবং আদিবাসী বিষয়ক মন্ত্রকের মতো গুরুত্বপূর্ণ দফতরগুলি স্থানান্তরিত করা হবে।পাশাপাশি, কৃষকদের জন্যও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

    প্রধানমন্ত্রী কৃষি পরিকাঠামো তহবিলের ব্যয় এক লক্ষ কোটি টাকা থেকে বাড়িয়ে দ্বিগুণ করা হয়েছে। সেই সংক্রান্ত নথিতে সই করেছেন প্রধানমন্ত্রী মোদী। এ ছাড়াও, নতুন প্রজন্ম বা যাঁরা স্টার্টআপ নিয়ে ভাবনাচিন্তা করছেন, তাঁদের স্বপ্ন বাস্তবায়িত করতে কেন্দ্রীয় সরকার কিছু সুযোগ সুবিধা দেয়। শুক্রবার প্রধানমন্ত্রী এই সংক্রান্ত প্রকল্পে ১০ হাজার কোটি টাকার অনুমোদন দিয়েছেন।