গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Kolkata সল্টলেকে গ্লোবসিন বিল্ডিংয়ে আগুন

    সল্টলেকে গ্লোবসিন বিল্ডিংয়ে আগুন

    0
    93
    ছবি সৌজন্যে : নিজস্ব

    গ্লোবসিন বিল্ডিংয়ে হঠাৎ করে আগুন লেগে যাওয়ায় শনিবার বিকেলে আতঙ্ক ছড়িয়েছে আইটি সেক্টর সল্টলেকে। ওই বিল্ডিংয়ের ক্যাফেটোরিয়া সেকশনে হঠাৎ করে কালো ধোঁয়া বেরতে থাকে।

    মুহূর্তে হুড়োহুড়ি পড়ে যায় পুরো বিল্ডিংয়ে। আতঙ্কে বিল্ডিংয়ে ছেড়ে বাইরে বেরিয়ে আসেন আইটি কর্মীরা। আতঙ্কে অনেকে অসুস্থ বোধ করেন। এক মহিলা আইটি কর্মী গুরুতর অসুস্থ হয়ে পড়ায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন। পুরো বিল্ডিং খালি করে দেওয়া হয়। যদিও দমকলকর্মীদের বেশ কিছুক্ষণের চেষ্টায় পুরোপুরি নিয়ন্ত্রণে চলে আসে আগুন।

    আনন্দপুরের ঘটনার ক্ষত মেলানোর আগেই ফের অগ্নিকাণ্ডের ঘটনায় ওই বিল্ডিংয়ে কর্মীদের চোখেমুখে আতঙ্কের ছাপ স্পষ্ট দেখা গিয়েছে। ক্যাফেটোরিয়ায় কিভাবে আগুন লেগেছে তা তদন্ত করে দেখছে পুলিশ এবং দমকল।