গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home Kolkata পোস্তায় যুবক খুনে গ্রেফতার বান্ধবী

    পোস্তায় যুবক খুনে গ্রেফতার বান্ধবী

    0
    65
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    পোস্তায় যুবককে খুনের অভিযোগে বান্ধবীকে গ্রেফতার করেছে পুলিশ। গত বছর ১৬ ডিসেম্বর বান্ধবীর বাড়ির বহুতল থেকে নীচে পড়েছিল ভিকি শর্মার দেহ।

    প্রেমিকা শিখা সিং ও তাঁর পরিবারের অভিযোগ ছিল ভিকি তাঁর বাড়িতে ঢুকে অতর্কিতে তাঁর ওপর হামলা চালায়। ছুরি দিয়ে কুপিয়ে খুনের চেষ্টা করে। এরপর বারান্দা থেকে নিজেই ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। শিখার শরীরে একাধিক আঘাতে চিহ্ন মেলে। হাসপাতালে ভর্তিও করা হয়েছিল তাঁকে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান ছিল বিধবা শিখার সঙ্গে সম্পর্কের অবনতি হওয়ায় ভিকি তাঁকে খুনের চেষ্টা করে। এরপর ঝাঁপ দিয়ে আত্মঘাতী হন। বাড়ি থেকে রক্তাক্ত ছুরি উদ্ধার হয়। এরপর ভিকির ময়নাতদন্তের রিপোর্ট সামনে আসায় খুনের ইঙ্গিত স্পষ্ট হয়। ২২ ডিসেম্বর খনের অভিযোগ দায়ের করেছিল মৃত ভিকি শর্মার পরিবার।

    এরপরেই টানা জিজ্ঞাসাবাদে শিখার বয়ানে অসঙ্গতি মেলে। এরপরেই খুনের অভিযোগে গ্রেফতার করা হয় বান্ধবী শিখাকে।