গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home National অসমে জাতীয় সড়কে অবতরণ প্রধানমন্ত্রীর বিমান

    অসমে জাতীয় সড়কে অবতরণ প্রধানমন্ত্রীর বিমান

    0
    80
    ছবি  সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    অসমের ডিব্রুগড়ে মোরান বাইপাসে অবতরণ করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিমান। অসমের ডিব্রুগড়ে মোরান বাইপাসে অবতরণ করে সি১৩০জে সামরিক বিমান।
    সেই বিমানেই ছিলেন নরেন্দ্র মোদী। বিগত দিনগুলিতে উত্তরপূর্ব ভারত নিয়ে বাংলাদেশিদের উস্কানিমূলক মন্তব্য এবং চিনের চোখরাঙানির আবহে নরেন্দ্র মোদীর এই অবতরণ এক অভূতপূর্ব ঘটনা। এই বিমান অবতরণ যেন দুই প্রতিবেশী দেশকেই একটি নীরব বার্তা। উত্তরপূর্ব ভারতে এটাই প্রথম জরুরি অবতরণের জন্য তৈরি সড়ক। এই আবহে নরেন্দ্র মোদীর বিমানের এখানে অবতরণের ঘটনাটি ঐতিহাসিক। মোরানের চার লেনের হাইওয়েতে এর আগে বেশ কয়েকবার পরীক্ষামূলক ভাবে বিমান ল্যান্ডিং এবং টেকঅফ করায় ভারতীয় বায়ুসেনা।
    এই সড়কে ভারী পণ্যবাহী সামরিক বিমানও অবতরণ করেছে। এই আবহে মোরান হাইওয়ের এই অংশটিকে জরুরি অবতরণের জন্য ইএলএফ হিসেবে ব্যবহার করা যেতে পারে। মোরানের জাটিয়ানিতে ১২৭ নং জাতীয় সড়কে ডেমো-মোরান অংশের ৪.২ কিলোমিটার অংশে জরুরি অবতরণ সুবিধাটি তৈরি করা হয়েছে।