গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Kolkata রবিবার ফের নাটকের অপেক্ষায় বাংলা, শুভেন্দুর ‘যুব সাথী’ তোপ

    রবিবার ফের নাটকের অপেক্ষায় বাংলা, শুভেন্দুর ‘যুব সাথী’ তোপ

    0
    69
    ছবি সৌজন্যে : নিজস্ব
    রবিবার থেকে একটা বড় নাটকের জন্য বাংলা অপেক্ষা করছে। যুব সাথী প্রকল্প নিয়ে ফের একবার আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী।
    রবিবার থেকে শুরু হচ্ছে বেকার ভাতার ফর্ম বিলি। শুভেন্দু অধিকারী প্রশ্ন তুলেছেন ২০১৩-য় বেকারভাতায় ১৭ লাখ আবেদনকারীর ভবিষ্যৎ কি হয়েছে, কতজন চাকরি পেয়েছে তার শ্বেতপত্র প্রকাশের দাবি তুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা। তাঁর আরও বক্তব্য এখনকার সময়ে সব যখন অনলাইনে করা সম্ভব, তখন কেন উচ্চ মাধ্যমিক চলাকালীন বেকার যবক যুবতীদের লাইনে দাঁড়াতে হবে। কেন অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন নেওয়া হচ্ছে না প্রশ্ন তুলেছেন শুভেন্দু অধিকারী। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরনো চাল বলে আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী। তাঁর কথায় ২০২১-র নির্বাচনের আগে যে দুয়ারে সরকারের স্টাইল ছিল সেটাই ফের করা হচ্ছে।
    রাজ্যের বিরোধী দলনেতার দাবি তৃণমূল চাকরি দিতে পারবে না। চাকরি দেবে বিজেপিই।