গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home National তামিলনাড়ুতে মৃত বাংলার পরিযায়ী শ্রমিক 

    তামিলনাড়ুতে মৃত বাংলার পরিযায়ী শ্রমিক 

    0
    36
    ছবি সৌজন্যে : নিজস্ব

    ফের ভিনরাজ্যে কাজ করতে গিয়ে মৃত্যু বাংলার পরিযায়ী শ্রমিকের। তবে এবার ঘটনাস্থল কোনো বিজেপি শাসিত রাজ্য নয়।

    ডিএমকে সরকারের রাজ্য তামিলনাড়ুতে কাজ করতে গিয়ে মৃত দক্ষিণ ২৪ পরগণার কমলপুরের বাসিন্দা বছর ৪০ এর শক্তিপদ দাস। তামিলনাড়ুতে একটি ইটভাটায় কাজ করতেন তিনি। সেখানে আরও অনেক পরিযায়ী শ্রমিক রয়েছে। সেখানেই যন্ত্রপাতি পরিষ্কার করার সময় অসাবধানতাবশত মেশিনে আটকে পরেন তিনি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। তার মর্মান্তিক অবস্থা দেখে রীতিমতো আতঙ্কে তার সহকর্মীরাও। জানা যাচ্ছে, শক্তিপদ দাসকে আটকে পড়তে দেখে আশপাশ থেকে সহকর্মীরা এসে মেশিন বন্ধ করে তাকে উদ্ধারের চেষ্টা করে। কিন্তু তার আগেই মৃত্যু হয় তার। পরে গ্যাস কাটার দিয়ে মেশিন কেটে দেহ বের করে এনে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

    দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। ইতিমধ্যেই গোটা ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার খবর পেয়ে কান্নায় ভেঙে পড়েছে তাঁর গোটা পরিবার ও আত্মীয় স্বজন। পরিবারের লোকজনের অভিযোগ , পরিবারের একমাত্র রোজগেরে লোক, এরাজ্যে কোনো কর্মসংস্থান না থাকায় শ্রমিকদের ভিন রাজ্যে যেতে হয়। তবে এখন পর্যন্ত তাঁর মৃতদেহ এরাজ্যে ফিরিয়ে আনা সম্ভবপর হয়নি।