গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home National বিজেপির জমানায় সন্ত্রাসবাদে কড়া পদক্ষেপ : শাহ

    বিজেপির জমানায় সন্ত্রাসবাদে কড়া পদক্ষেপ : শাহ

    0
    52
    ছবি সৌজন্যে : এক্স
    ভারতে কংগ্রেসের আমলে সন্ত্রাসবাদ ও পাকিস্তানের বিরুদ্ধে নরম মনোভাব দেখানো হলেও বিজেপির সময়কালে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে।
    পুদুচেরির করাইকালে এক জনসভা থেকে এভাবেই কংগ্রেসের বিরুদ্ধে সুর চড়িয়েছেন অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি ২০১৯ সালের এই দিনে, পুলওয়ামা হামলায় ৪০ জন সিআরপিএফ জওয়ান শহিদ হয়েছিলেন।  তিনি তাদের সকলের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন।
    একইসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কটাক্ষ কংগ্রেস শাসনামলে, পাকিস্তানি সন্ত্রাসীরা প্রতিদিন ভারতের সৈন্যদের উপর আক্রমণ করত… এই বিষয়ে দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী বা প্রতিরক্ষামন্ত্রীর কোনও প্রতিক্রিয়া ছিল না। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুলওয়ামা হামলার জবাবে বিমান হামলা চালিয়ে, পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করে এবং সন্ত্রাসীদের নির্মূল করেছিল।