গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home International এবার নতুন বাংলাদেশ গড়ার পালা : তারেক 

    এবার নতুন বাংলাদেশ গড়ার পালা : তারেক 

    0
    52
    ছবি সৌজন্যে : এক্স
    এ বার নতুন বাংলাদেশ গড়ার পালা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ের পরে বাংলাদেশের রাজধানী ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে সাংবাদিক বৈঠকে এমনই মন্তব্য করেছেন বিএনপি-র চেয়ারম্যান তারেক রহমান।
    পাশাপাশি সবাইকে ঐক্যবদ্ধ থাকতে আহ্বান জানিয়েছেন তারেক রহমান। একইসঙ্গে বিএনপি-র নেতা-কর্মীদের সতর্ক থাকতে বলেছেন। কোনও অন্যায় বা বেআইনি কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না। অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য।
    বিএনপির চেয়ারম্যান বলেছেন, ভিন্নমত থাকলেও সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করতে চান। জনগণের কাছে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ। কোনও বিরোধ যাতে প্রতিহিংসায় রূপ না নেয় সেদিকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে, নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য সব দল মতের সমর্থন চেয়েছেন তারেক রহমান।