গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Kolkata বেকার ভাতার ফর্ম বিলি শুরু 

    বেকার ভাতার ফর্ম বিলি শুরু 

    0
    75
    ছবি সৌজন্যে : নিজস্ব

    রাজ্যে শুরু হয়ে গিয়েছে সরকারের নতুন প্রকল্প বেকার ভাতার ফর্ম বিলির কাজ। কলকাতা থেকে জেলায় জেলায় প্রতিটি বিধানসভা ধরে শুরু হয়েছে ক্যাম্প।

    রবিবার সকাল থেকেই মানিকতলা বিধানসভায় বেকার ভাতা প্রকল্পের ক্যাম্পে মানুষের লম্বা লাইন দেখা গিয়েছে। সকাল ১০ টা থেকে শুরু হয়েছে ক্যাম্পের কাজ। যেখানে ছেলে ও মেয়েদের ২ টি পৃথক লাইন করা হয়েছে। মূলত আধার নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করা হচ্ছে, সঙ্গে তার পর সেই নির্দিষ্ট ফর্ম দেওয়া হচ্ছে উপভোক্তাদের। প্রত্যেকে সেই ফর্ম বাড়ি নিয়ে যেতে হবে। এবং সেগুলি ফিল আপ করে ১০ দিনের মধ্যে প্রয়োজনীয় নথি সহ জমা করতে হবে যুব সাথী কেন্দ্রে। ২১ বছর থেকে ৪০ বছর বয়সী ছেলে মেয়েরা এই প্রকল্পের মাধ্যমে ১ হাজার ৫০০ টাকার সুবিধা পাবেন। যারা মূলত শিক্ষার্থী, কর্মহীন, কোনো প্রকল্পের সুবিধা পান না তারাই এই প্রকল্পের সুবিধা পাবেন।

    কেন্দ্র গুলিতে প্রতি টেবিলে ২ জন করে ডাটা অপারেটর রয়েছেন। একজন ফর্মে লিখিত কাজ করছেন ও অন্যজন কম্পিউটারের মাধ্যমে রেজিস্ট্রেশন করছে।