
কৃত্রিম বুদ্ধিমত্তা-র প্রভাব নিয়ে পাঁচ দিনের সম্মেলন শুরু হয়েছে নয়াদিল্লিতে। সম্মেলন শুরু হওয়ার পরএক্স-এ একটি পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে তিনি সর্বজন হিতায়, সর্বজন সুখায় অর্থাৎ সকলের ভাল, সকলের সুখ-এর বার্তা দিয়েছেন।
প্রধানমন্ত্রী লিখেছেন, এআই নিয়ে আলোচনায় গোটা বিশ্ব সমবেত হয়েছে। আজ থেকে দিল্লির ভারত মণ্ডপমে ভারত ‘এআই ইমপ্যাক্ট সামিট’-এর আয়োজন করছে। তিনি রাষ্ট্রপ্রধান, শিল্পকর্তা, উদ্যোগপতি, নীতিনির্ধারক, গবেষকদের এই সম্মেলনে স্বাগত জানাচ্ছেন।
একই সঙ্গে প্রধানমন্ত্রী লিখেছেন, এটি আসলে কৃত্রিম বুদ্ধিমত্তাকে মানূকেন্দ্রিক উন্নতিতে ব্যবহার করার বিষয়ে আমাদের যৌথ দায়বদ্ধতাকে তুলে ধরে।







