গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home International চীনে নববর্ষ, বিশ্বের সর্ববৃহৎ ‘অ্যানুয়াল মাইগ্রেশন’

    চীনে নববর্ষ, বিশ্বের সর্ববৃহৎ ‘অ্যানুয়াল মাইগ্রেশন’

    0
    55
    ছবি  সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    প্রতিবছর চন্দ্র নববর্ষ বা লুনার নিউইয়ার-এর ছুটি ঘিরে কোটি কোটি মানুষ চীনের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ভ্রমণ করে। কেউ নিজের শহরে ফিরে পরিবার-পরিজনের সঙ্গে মিলিত হন, আবার কেউ দীর্ঘ উৎসবকালীন ছুটিতে বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখেন।এই সময়টাতেই বিশ্বের সবচেয়ে বড় অ্যানুয়াল মাইগ্রেশন বা মানব অভিবাসন হয়। অর্থাৎ এই উৎসব ঘিরে একটি বিশালসংখ্যক মানুষ এক স্থান থেকে অন্য স্থানে ভ্রমণ করেন।

    উল্লেখ্য,চন্দ্র নববর্ষকে কেন্দ্র করে এই বিশাল আকারের ভ্রমণের চাপকে চীনা ভাষায় বলা হয়,চুনুন। এটি শুধু উৎসবের যাত্রা নয়, বরং দেশটির অর্থনীতির অবস্থা বোঝার একটি গুরুত্বপূর্ণ সূচক এবং চীনের বিশাল পরিবহন ব্যবস্থার সক্ষমতারও বড় পরীক্ষা হিসেবে দেখা হয়।এই বছরের লুনার নিউইয়ার বা চন্দ্র নববর্ষে ভ্রমণ শুরু হয়েছে ২ ফেব্রুয়ারি এবং ৪০ দিন ধরে চলবে। নতুন বছরের উদযাপনের সময় চীনে সরকারি ছুটি ১৫ থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।

    কর্মকর্তারা আশা করছেন, ৪০ দিনের এই সময়ে দেশে রেকর্ড ৯.৫ বিলিয়ন অভ্যন্তরীণ ভ্রমণ হবে। গত বছর এ সংখ্যা ছিল প্রায় ৯.০২ বিলিয়ন।এর আগে,২০২৩ সালে চন্দ্র নববর্ষের আগে পরিবহন মন্ত্রণালয় পুনর্গঠন করা হয়। তখন থেকে প্রধান জাতীয় এক্সপ্রেসওয়েতে সড়কপথে ভ্রমণও এই হিসাবের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে।