বরানগরকাণ্ডে অধরা মূল অভিযুক্ত, ধৃত বেড়ে ৩    

0
102
ছবি সৌজন্যে : নিজস্ব
বরানগরে-কাণ্ডে ইন্টেরিয়র ডিজাইনার সুদীপ্ত ঘোষ-কে মারধরের অভিযোগে এখনও পর্যন্ত অধরা রয়েছে তৃণমূল নেতা মূল অভিযুক্ত শঙ্কর রাউত। তোলাবাজি দিতে অস্বীকার করায় ইন্টেরিয়র ডিজাইনার সুদীপ্ত ঘোষ-কে মারধরের অভিযোগে আরও ১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
এই নিয়ে গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ জন। অভিযুক্ত বছর ২৩-র অরিত্র দাসকে গ্রেফতার করেছে পুলিশ। আগে অভিযুক্ত রাহুল যাদব এবং আযুষ কুণ্ডকে বরানগর থানার পুলিশ গ্রেফতার করা হয়েছিল। ইন্টেরিযার ডিজাইনারকে মারধরের ঘটনা নাম জড়িয়েছিল তৃণমূলের বরানগর সাংগঠনিক জেলার আইএনটিটিইউসির সভাপতি শঙ্কর রাউতের। আক্রান্ত ইন্টেরিয়র ডিজাইনার সুদীপ্ত ঘোষের দাবি শঙ্কর রাউত ও তাঁর দলবল ১ লাখ টাকা তোলা চেয়েছিলেন।
তোলা দিতে অস্বীকার করায় সুদীপ্ত ঘোষকে বাড়িতে ঢুকে মারধর, ক্লাবে টেনে নিযে যাওয়া হয় বলে অভিযোগ। রিভালভারের বাট দিয়ে মারা হয় বলে অভিযোগ।