জয়শঙ্করের সঙ্গে বৈঠকে কানাডার বিদেশমন্ত্রী

0
61
ছবি সৌজন্যে : এক্স

জার্মানির মিউনিখে আন্তর্জাতিক সুরক্ষা সম্মেলনের ফাঁকে পার্শ্ববৈঠক করেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং কানাডার বিদেশমন্ত্রী অনিতা আনন্দ।

কানাডার বিদেশ দফতর জানিয়েছে, আগামী মাসে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নের ভারত সফরের খুঁটিনাটি চূড়ান্ত করতেই এই বৈঠক।বিবৃতিতে বলা হয়েছে, দ্বিপাক্ষিক সহযোগিতা গভীরতর করা এবং অংশীদারির সুযোগ নিয়ে জয়শঙ্কর এবং অনিতা আলোচনা করেছেন।উল্লেখ্য ২০২৫ সালের সেপ্টেম্বরের পর থেকে এটি ভারত-কানাডা মন্ত্রীস্তরের পঞ্চম বৈঠক। বৈঠকের পর জয়শঙ্কর সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, কানাডার বিদেশমন্ত্রী অনিতা আনন্দের সঙ্গে দেখা করে দারুণ লাগল।এই বৈঠক ভারত-কানাডা সম্পর্কের অবিচল অগ্রগতির প্রতিফলন।

শক্তি, প্রযুক্তি এবং বাণিজ্য-সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও নিবিড় করার বিষয়ে জয়শঙ্করের সঙ্গে তাঁর আলোচনা হয়েছে জানিয়ে কানাডার বিদেশমন্ত্রী অনিতা আনন্দ বলেছেন,ভারতের সঙ্গে গঠনমূলক সহযোগিতার জন্য কানাডা প্রতিশ্রুতিবদ্ধ। তিনি সেই প্রচেষ্টা অব্যাহত রাখার জন্য উন্মুখ।