গ্রাম থেকে শহর
News & Much More

25 C
Kolkata
25 C
Kolkata
More
    Home National কবে দেশে ফিরবেন জানেন না, বম্বে হাইকোর্টে মাল্য

    কবে দেশে ফিরবেন জানেন না, বম্বে হাইকোর্টে মাল্য

    0
    56
    ছবি সৌজন্যে : এক্স
    দেশে কবে ফিরতে পারবেন, তা নির্দিষ্ট ভাবে বলা সম্ভব নয়। বম্বে হাইকোর্টে এমনটাই দাবি করেছেন পলাতক শিল্পপতি বিজয় মাল্য। কিংফিশার-এর প্রাক্তন কর্ণধার বর্তমানে ব্রিটেনের লন্ডনে রয়েছেন।
    বুধবার বম্বে হাইকোর্টের এক মামলায় আইনজীবী মারফত তিনি জানিয়েছেন, বর্তমানে তাঁর ইংল্যান্ড এবং ওয়েল্‌স ছেড়ে বেরোনোর অনুমতি নেই। তাই কবে ভারতে ফিরতে পারবেন, তা-ও বলা সম্ভব নয়। মাল্যের বিরুদ্ধে পলাতক অর্থনৈতিক অপরাধী আইন-এর আওতায় মামলা চলছে। ওই মামলার বৈধতাকে চ্যালেঞ্জ করে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন শিল্পপতি। হাইকোর্টের প্রধান বিচারপতি শ্রী চন্দ্রশেখর এবং বিচারপতি গৌতম অঙ্খড়ের বেঞ্চে মামলাটি চলেছে। আদালত জানায়, মাল্য যদি চান যে তাঁর আবেদনটি বিবেচনা করে দেখা হোক, তবে তাঁকে দেশে ফিরে আসতে হবে।
    আদালতের ওই মন্তব্যের প্রেক্ষিতে বুধবার মাল্যের আইনজীবী জানান, তাঁর মক্কেল বর্তমানে দেশে ফেরার পরিস্থিতিতে নেই। এই মামলায় কেন্দ্রকে নিজেদের বক্তব্য জানানোর জন্য বলেছে বম্বে হাইকোর্ট। মার্চের দ্বিতীয় সপ্তাহে ফের এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।