গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home International প্যালেস্টাইন যৌথ বিবৃতি শতাধিক দেশের ‘না’, ভারতেরও 

    প্যালেস্টাইন যৌথ বিবৃতি শতাধিক দেশের ‘না’, ভারতেরও 

    0
    62
    ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া
    প্যালেস্টাইনি ভূখণ্ড ওয়েস্ট ব্যাঙ্কে ইজরায়েলের একতরফা পদক্ষেপের সমালোচনায় ভারতও। রাষ্ট্রপুঞ্জে প্যালেস্টাইনি দূত রিয়াদ মনসুর বুধবার বেশি রাতের দিকে সোশ্যাল মিডিয়ায় এমনটাই দাবি করেছেন।
    যদিও দিল্লি এ বিষয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেনি।যৌথ বিবৃতিতে ওয়েস্ট ব্যাঙ্কে ইজরায়েলের ভূমিকার নিন্দা জানানো হয়েছে। সেখানে লেখা হয়েছে, ওয়েস্ট ব্যাঙ্ক ভূখণ্ডে অবৈধ সম্প্রসারণের জন্য ইজরাযেলের একতরফা সিদ্ধান্ত এবং পদক্ষেপের তীব্র নিন্দা জানানো হচ্ছে। এই ধরনের সিদ্ধান্ত আন্তর্জাতিক আইনের পরিপন্থী এবং এটি বন্ধ হওয়া উচিত। গত মঙ্গলবার ইউরোপীয় ইউনিয়ন, ব্রিটেন, চিন, রাশিয়া, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, সংযুক্ত আরব আমিরশাহি, আরব লীগ-সহ মোট ৮৫টি দেশের সমর্থন ছিল।
    তবে মঙ্গলবার প্রকাশিত যৌথ বিবৃতিতে ভারত ছিল না। বুধবার বেশি রাতের দিকে আরও কিছু দেশের সমর্থন-সহ ওই বিবৃতিটি ফের প্রকাশিত হয় রাষ্ট্রপুঞ্জে প্যালেস্টাইনি দূতের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল স্টেট অফ প্যালেস্টাইন-এ। শতাধিক দেশের সমর্থন-সহ ওই যৌথ বিবৃতিতে ভারতের নামও উল্লেখ রয়েছে।