শ্রীকৃষ্ণ পরমহংসদেব বলেছেন মমতা, মনে করাল বিজেপি

0
69
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
এক মাস আগেই রামকৃষ্ণকে শ্রীকৃষ্ণ পরমহংস বলেছিলেন মমতাই। মনে করালো বিজেপি।
বৃহস্পতিবার বিকেলে বিজেপির মুখপাত্র অমিত মালব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন আপনার অজ্ঞনতা দেখে আমরাও স্তম্ভিত। তারপরে তিনি লিখেছেন সারা বিশ্বে শ্রদ্ধার পাত্র শ্রীশ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জন্ম তিথিতে তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে তাকে স্বামী রামকৃষ্ণ পরমহংস জি সম্বোধন করেছেন। এক্ষেত্রে স্বামী শব্দের ব্যবহারের সঙ্গে রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীদের নামের আগে ব্যবহৃত স্বামী উপাধির কোনও সম্পর্ক নেই। এরপরেই ৫ জানুয়ারি গঙ্গাসাগর সেতুর শিলান্যাস কর্মসূচিতে মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তৃতা দিয়েছিলেন তার অংশ বিশেষ ওই পোস্টে জুড়ে দিয়েছেন অমিত মালব্য। যেখানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যাচ্ছে শ্রীকৃষ্ণ পরমহংস দেব বলেছিলেন। কি বলেছিলেন ধর্ম মানে ধারণ, ধর্ম মানে মানবতা, ধর্ম মানে পবিত্রতা।
ধর্ম মানে বিদ্বেষ নয়, ধর্ম মানে শান্তি। একইসঙ্গে ওই ভিডিওতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আবারও বলতে শোনা গিয়েছে শ্রীকৃষ্ণ পরমহংসদেব যিনি গীতার বাণী দিয়েছিলেন, উপদেশ দিয়েছিলেন।