
চূড়ান্ত ভোটার তালিকা ২৮ তারিখ বেরেবে কিনা তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। সিইও দফতর সূত্রে খবর এখনও পর্যন্ত ৫৮ লাখ ভোটারের নাম বাদ গিয়েছিল।
বৃহস্পতিবার জানা গিয়েছে আরও সাড়ে ৪ লাখ ভোটারের নাম বাদ গিয়েছে অযোগ্য হিসেবে। কারণ তাঁরা পর্যাপ্ত নথিই দেখাতে পারেননি। ফলে এখনও পর্যন্ত ৬৩ লাখ ভোটারের নাম বাদ যাচ্ছে বলে ধরা হচ্ছে। অন্যদিকে এসআইআর শুনানি পর্বে ৫ লাখ ভোটার আসেনইনি বলে জানা গিয়েছে। পাশাপাশি জেলাশাসকদের ভেরিফিকেশন বাকি সাড়ে ৪ লাখ বেশি ভোটারের। এছাড়া ফাউন্ড ওকে করা সত্ত্বেও যে ভোটারদের ক্ষেত্রে টুবি রিভিউড করা হয়েছে সেই সংখ্যাটা প্রায় ৩০ লাখ।
ইআরও, এইআরওদের পক্ষে ডিসপোসাল বাকি অন্তত ২০ লাখ ভোটারের তথ্য। সব মিলিয়ে প্রায় ৬০ লাখ ভোটারের ভাগ্য এখনও ঝুলে রয়েছে।
