গ্রাম থেকে শহর
News & Much More

24 C
Kolkata
24 C
Kolkata
More
    Home Entertainment তোপের মুখে প্রিয়াঙ্কা 

    তোপের মুখে প্রিয়াঙ্কা 

    0
    64
    ছবি সৌজন্যে : এক্স

    প্রিয়াঙ্কা চোপড়া,বলিউড থেকে হলিউডে নিজের মেধা ও পরিশ্রমে বিশ্বজুড়ে পরিচিতি তৈরি করেছেন। তবে এবার সাফল্যের জন্য নয়, বরং ভারতের একটি ভুল মানচিত্র ঘিরে সমালোচনার মুখে পড়েছেন এই তারকা।

    সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ার ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলার সময় দর্শকদের নজরে আসে তাঁর পেছনে থাকা ভারতের একটি মানচিত্র। সেটিকেই ঘিরে শুরু হয় বিতর্ক।নেটিজেনদের অভিযোগ, মানচিত্রটিতে ভারতের সীমানা সঠিকভাবে দেখানো হয়নি। বিশেষ করে জম্মু-কাশ্মীর অঞ্চলের উপস্থাপন সরকারি মানচিত্রের সঙ্গে সাংঘর্ষিক বলে দাবি তোলা হয়েছে।ভিডিওটি প্রকাশ্যে আসার পর  সোশ্যাল মিডিয়ায় শুরু হয় আলোচনা-সমালোচনা।অনেকেই প্রশ্ন তুলেছেন,একজন ভারতীয় হয়ে কিভাবে তিনি এমন মানচিত্রের সামনে বসে সাক্ষাৎকার দিলেন। কেউ কেউ তাঁকে দায়িত্বজ্ঞানহীন বলেও মন্তব্য করেছেন।

    তবে সমালোচনার পাশাপাশি সমর্থনের কণ্ঠও শোনা গেছে।অনেকে মনে করছেন, প্রিয়াঙ্কা সেখানে সাক্ষাৎকার দিতে গিয়েছিলেন, মানচিত্র সংশোধন করা তাঁর দায়িত্ব নয় এবং বিষয়টি হয়তো তাঁর নজরেই আসেনি।