গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home National শাহ-কে ‘অপমান’, আদালতে হাজির রাহুল

    শাহ-কে ‘অপমান’, আদালতে হাজির রাহুল

    0
    39
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে মন্তব্যের জেরে দায়ের হওয়া মানহানির মামলায় উত্তরপ্রদেশের সুলতানপুরে এমপি/এমএলএ আদালতে হাজিরা দিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।
    তাঁর আইনজীবীর দাবি, আদালতে সব অভিযোগ অস্বীকার করে রাহুল বলেছেন, রাজনৈতিক বিদ্বেষ থেকে এই মামলা করা হয়েছে। এর কোনও মজবুত ভিত্তি নেই।
    প্রায় ২০ মিনিট আদালতে ছিলেন রাহুল গান্ধী। ফৌজদারি কার্যবিধির ৩১৩ ধারায় তাঁর বয়ান রেকর্ড করা হয়। পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে ৯ মার্চ, ২০২৬। আদালতে উপস্থিত আইনজীবীদের কথায়, বিচারকের সামনে হাতজোড় করে প্রণাম জানান রাহুল এবং শুনানি শেষে ধন্যবাদও জানান। আদালত থেকে বেরিয়ে তিনি রামচেত মোচির পরিবারের সঙ্গে দেখা করতে যান।