
পাকিস্তানের সঙ্গে যোগাযোগের অভিযোগে কংগ্রেস নেতা গৌরব গগৈয়ের উপর আক্রমণ করার জন্য অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সমালোচনা করেছেন প্রিয়াঙ্কা গান্ধী।
তাঁর অভিযোগ, গৌরব গগৈয়েরপরিবার এবং সন্তানদের এতে টেনে আনা ভুল রাজনীতি।প্রিয়াঙ্কা বলেছেন, রাজনীতিতে দুই ধরণের নেতা থাকে – একজন যারা ইতিবাচক রাজনীতি করেন এবং অন্যজন যারা মেরুকরণ করেন।
গৌরব গগৈ প্রেমের রাজনীতি করছেন, পাকিস্তানের সঙ্গে যোগসূত্রের অভিযোগে অসম কংগ্রেস প্রধানের উপর হিমন্ত বিশ্ব শর্মার বারবার আক্রমণ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেছেন গৌরব গগৈ একজন ইতিবাচক ব্যক্তি, এবং রাজনীতিতে ইতিবাচকতা আনতে চান। এই কারণেই তার উপর এই ধরনের আক্রমণ ঘটছে।
