গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home Sports সিকান্দার রাজার রেকর্ড

    সিকান্দার রাজার রেকর্ড

    0
    54
    ছবি সৌজন্যে : এক্স

    টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে সুপার এইটে যাওয়ার পথে জিম্বাবুয়েকে গণ্য করেননি তেমন কেউ। গ্রুপ বি’ থেকে দাবিদার হিসেবে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কাকেই এগিয়ে রেখেছিলেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

    তবে সমস্ত হিসাব পাল্টে দিয়েছে জিম্বাবুয়ে।অস্ট্রেলিয়াকে হারিয়েছিল আগেই। শ্রীলঙ্কাকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার এইটে গেল তারা। দলের জয়ে বড় অবদান রাখলেন অধিনায়ক সিকান্দার রাজা। ২৬ বলে ৪৫ রানের ঝোড়ো ইনিংস খেলে ম্যাচ সেরা হন তিনি। এর ফলেই গড়ে ফেললেন নতুন রেকর্ড।রোহিত শর্মার রেকর্ড ভেঙে উঠে এলেন শীর্ষে।টি-টোয়েন্টি ক্যারিয়ারে এই নিয়ে ২০তম ম্যাচ সেরার পুরস্কার পেলেন সিকান্দার রাজা।আইসিসির পূর্ণ সদস্য দেশের ক্রিকেটারদের মধ্যে তিনিই প্রথম এই নজির গড়লেন।এতে পিছনে ফেললেন ভারতের টি-টোয়েন্টি দলের বর্তমান অধিনায়ক সূর্যকুমার যাদবকে।১৭ বার এই খেতাব জিতেছিলেন সূর্য। টেস্ট খেলে না, এমন দেশের ক্রিকেটারদের মধ্যে একমাত্র মালয়েশিয়ার বিরানদীপ সিং আছেন সিকান্দারের উপরে।

    ২২ বার এই পুরস্কার পেয়েছেন তিনি।শুধু তাই নয়, রোহিত শর্মার রেকর্ড ভেঙে আইসিসির কোনো টুর্নামেন্টে ও টি-টোয়েন্টি বিশ্বকাপে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি বয়সে ম্যাচের সেরা হওয়ার রেকর্ড এতদিন ছিল রোহিত শর্মার দখলে।৩৭ বছর বয়সে ২০২৪ সালে বিশ্বকাপ ও ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে এই নজির গড়েছিলেন রোহিত শর্মা।