৬, ৬০৬ কোটি বিটকয়েন কাণ্ডে জামিন রাজ কুন্দ্রার

0
102
ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া
৬ হাজার ৬০৬ কোটি টাকার বিটকয়েন কেলেঙ্কারি মামলায় জামিন পেয়েছেন বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী তথা কোটিপতি ব্যবসায়ী রাজ কুন্দ্রা।
তাঁকে শুক্রবার জামিন দিয়েছে মুম্বইয়ের একটি পিএমএলএ আদালত। অভিযোগ, রাজ কুন্দ্রা বিটকয়েনের মাধ্যমে বিদেশ থেকে অপরাধের অর্থ পেতেন এবং সেগুলি উপভোগ করতেন। গত মাসে, পিএমএলএ আদালত চাঁদাবাজি এবং অর্থ পাচারের অভিযোগে রাজ কুন্দ্রা এবং নয়াদিল্লির ব্যবসায়ী রাজেশ সতীজাকে সমন জারি করেছিল।
সেইমতো বিটকয়েন মামলার শুরুতেই দায়রা আদালতে হাজির হয়ে ছিলেন রাজ কুন্দ্রা। অবশেষে তিনি এই মামলায় জামিন পেলেন।গত বছর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট দিল্লির একটি সংস্থা ভ্যারিয়েবলটেক প্রাইভেট লিমিটেডের সঙ্গে জড়িত ৬ হাজার ৬০৬ কোটি টাকার বিটকয়েন-সংযুক্ত অর্থ পাচার মামলায় একটি সম্পূরক প্রসিকিউশন অভিযোগ দায়ের করেছিল।